ডা. সানজিদা হোসেন পাপিয়া বাংলাদেশের একজন অভিজ্ঞ কনসালটেন্ট ডেন্টাল সার্জন। তিনি ২০০৯ সালে সাপ্পোরো ডেন্টাল কলেজ, ঢাকা থেকে বিডিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) থেকে কনজারভেটিভ ডেন্টিস্ট্রি এন্ড এন্ডোডন্টিক্স বিষয়ে পোস্টগ্রাজুয়েশন ট্রেনিং সম্পন্ন করেন। এছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেও গ্রহণ করেছেন এমএসএস ডিগ্রি। তার বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর: ৪৭৮০। দীর্ঘ দশ বছরেরও বেশি সময় ধরে তিনি দক্ষতা ও সুনামের সঙ্গে বাংলাদেশের মানুষকে ডেন্টাল সেবা দিয়ে আসছেন।
ডা. পাপিয়া ডেন্টিস্ট পেশার পাশাপাশি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলে স্বাস্থ্যবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করে আসছেন। দেশের মানুষকে স্বাস্থ্যসচেতন করতে গণমাধ্যমে তার এই ভূমিকাও ইতোমধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

